ঝালকাঠি সদর হাসপাতালে জলাতংক প্র‌তিষোধক র‌্যাবিস টিকা সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন (ছবি: সান নিউজ)
সারাদেশ
হাসপাতালে নেই র‌্যাবিস ভ্যাক্সিন!

কুকুরের কামড়ে আহত শতাধিক

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে কুকুরের কামড়ে দুই দিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (২২ জুন) দুপুর পর্যন্ত ২ দিনে আহতদের মধ্যে অন্তত ৫০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে। তার ওপর হঠাৎ করে এত মানুষকে চিকিৎসা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

জানা গেছে, সোমবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

কাঠপট্টির তপন গুহ ও কামার পট্টির অরুন পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে বীরদর্পে চলে যায়। জেলা শহরে দায়িত্ব পালনকালে পুলিশ কনষ্টবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হন। হাসপাতালে প্রতিষেধক র‌্যাবিস টিকা সরবারাহ না থাকায় গরিব রোগীদের ফার্মেসি থেকে ১ হাজার টাকায় কিনতে কষ্ট হচ্ছে। আক্রান্তের মধ্যে অধিকাংশ গরিব ও অসহায়। ১ হাজার টাকায় টিকা কেনার সাধ্য নেই অনেকেরই। অনেকেই তাৎক্ষণিক টাকা না থাকায় টিকা না দিয়েই চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বাসর রাতেই উধাও নববধূ

এদিকে, ঝালকাঠি সদর হাসপাতালে জলাতংক প্র‌তিষোধক র‌্যাবিস টিকা সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার আবুয়াল হাসান জানান, দুই দিনে কুকুরে কাটা রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় র‌্যাবিস টিকা সরবারাহ সংকট রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঔষুধ লিখে দেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা