পাহাড়ে বসবাসরতদের প্রশাসনের সতর্কবার্তা!
সারাদেশ

পাহাড়ে বসবাসরতদের প্রশাসনের সতর্কবার্তা!

ইমরান আল মাহমুদ : টানা কয়েকদিন ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে কার্যক্রম শুরু করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

রোববার (১৯ জুন) পালংখালী ইউনিয়নে পাহাড়ে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করা মানুষকে সরে যেতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

তিনি সরেজমিনে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনও করেছেন। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সিপিপি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,"টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রত্যেক ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন : টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

রোববার পালংখালী ইউনিয়নের পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন করে সতর্কবার্তা প্রদান করা হয়। যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতির হ্রাস করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা