সারাদেশ

কেয়ারটেকার ও ড্রাইভার নিহত

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভার নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম।

আরও পড়ুন: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন হলেন, বাড়ির কেয়ার টেকার আবু তাহের ও ড্রাইভার হোসেন।

এ ব্যাপারে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা