নাম পরিবর্তনের আবেদন মঞ্জুর না হওয়ায় বন্ধ
সারাদেশ

নাম পরিবর্তনের আবেদন মঞ্জুর না হওয়ায় বন্ধ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের উপকন্ঠে রেজিস্ট্রি অফিসের কাছে অবস্থিত 'মোল্যা আহম্মেদ হোসেন মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার' নাম পরিবর্তন করে এখন হয়েছে 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল'।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

নাম পরিবর্তনের জন্য স্বাস্থ্য অধিদফতর বরাবরে অনলাইনে আবেদন করলেও এখন পর্যন্ত নাম পরিবর্তনে অনুমতি মেলেনি।

এ কারণে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান সরেজমিনে পরিদর্শন করে ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, উপজেলার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার 'মোল্যা আহম্মেদ হোসেন মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার' সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে আবেদন করেছে।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। অথচ প্রতিষ্ঠানটি এরই মধ্যে নাম পরিবর্তন করে 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল' নামে পরিচালিত হচ্ছে। সাইনবোর্ডেও এই পরিবর্তন লক্ষ্যনীয়। সারাদেশে অবৈধভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় শনিবার (৪ জুন) ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শনে করেন জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

এ সময় সিভিল সার্জনের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান। সিভিল সার্জন ওই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র যাচাই বাছাই করে দেখতে পান প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে এবং এখনো তার নিষ্পত্তি হয়নি। এ কারণে পরিবর্তিত 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল' নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য কোন বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন : পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, নতুন নামে পরিচালিত ওই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজ পত্র না থাকায় তা বন্ধ করে দিয়েছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা