ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সান নিউজ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।রোববার (৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

জয়দেবপুরে রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সোহরাব হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।

তিনি আরও বলেন, রেলওয়ের স্থানীয় উদ্ধারকারী কর্মীরা বগি উদ্ধারে কাজ শুরু করেছেন। দ্রুতই বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা