মুন্সীগঞ্জে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

মুন্সীগঞ্জে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলিতে নিহত ৫

আটককৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার আল- আমিনের স্ত্রী রুমি আক্তার (২৬), একই জেলার কোতয়ালী থানার আব্দুর রহিমের স্ত্রী সুমি আক্তার (৩০) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার জাকির হোসেনের স্ত্রী এ্যানি আক্তার (২৫)।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১ জুন) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে মুন্সীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সমুদয় মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা থেকে আটককৃত তিনজন গজারিয়া হয়ে নদীপথ ব্যবহার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পথ ব্যবহার করে নারায়নগঞ্জে মাদক নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের সময় দুই কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা