অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন
সারাদেশ

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলার উদ্বোধন।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বুধবার ( ২৫ মে ) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে লৌহজং উপজেলা বালিকা দল ও গজারিয়া উপজেলা বালিকা দল মুখোমুখি হয়। খেলায় ২-১ গোলে গজারিয়াকে হারিয়ে জয়ী হন লৌহজং দল। দ্বিতীয় ম্যাচে লৌহজং বনাম গজারিয়া বালক দলের মধ্যে খেলা হয়। এতে ২-০ গোলে গজারিয়াকে বালক দলকে হারায় লৌহজং বালক দল।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ, শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, টংঙ্গীবাড়ি নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, সিরাজদিখান নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, লৌহজং নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, গজারিয়া নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, সিনিয়র সহকারি কমিশনার আখিনূর জাহান নীলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা