সারাদেশ

ত্রিশালে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে কবির বাল্যস্মৃতি বিজড়িত সরকারী নজরুল একাডেমীর নজরুল মঞ্চে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন,জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে সরকারী নজরুল একাডেমী মাঠে তিন দিনব্যাপী নজরুল বই মেলা ও গ্রামীন নজরুল মেলা বসেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা