সারাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার বাজেট ঘোষণা

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে (২৫মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন।

এক বছরের আয় ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৮শত ২৬ টাকা। এর বিপরীতে অনুন্নয়ন খাতে ব্যয় বাদ দিয়ে ১৪ টি খাতে জনস্বার্থে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬শ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মাসহুরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ।

উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, আমরা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা