সারাদেশ

ক্যান্সারে আক্রান্ত রেদোয়ানের পাশে ‘ঈশ্বরগঞ্জ পরিবার’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): মানবতা এখনও আছে, তার বাস্তব উদাহরণ ৪০ হাজারি সদস্যের গ্রুপ ‘ঈশ্বরগঞ্জ পরিবার’। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের কৃষক মজিবুর রহমানের ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা সহায়তার জন্য ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ (ফেসবুক গ্রুপ) নামে সংগঠনের পক্ষ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকাল ৩.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রেদোয়ানের কৃষক পিতা মজিবুর রহমানের হাতে ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ পক্ষে ওই টাকা হস্তান্তর করেন গ্রুপের এডমিন মডারেটররা।

ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন রাজিব আলামিন বলেন, রেদোয়ানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন তা দেখে আবারো মনে পড়লো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

তিনি আরও বলেন, রেদোয়ান অল্প বয়সে মরনব্যাধি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাঁর চিকিৎসা চলছে। আল্লাহর কাছে দোয়া করছি যাতে তাঁর রোগমুক্তি হয়। তাঁর অসহায় কৃষক বাবার পক্ষে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব না। সেজন্য আমরা এগিয়ে এসেছি। এভাবে যদি সবাই সামান্য অবদান রাখে তাহলে রেদোয়ান সুষ্ঠু চিকিৎসা শেষে তাঁর স্বাভাবিক জীবন ফিরে পাবে ইনশাল্লাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা