মাদারীপুরে ছেলে প্রেম করে বিয়ে করায় মাকে কুপিয়ে  জখম
সারাদেশ

ছেলে প্রেম করে বিয়ে করায় মাকে কুপিয়ে  জখম

শফিক স্বপন, মাদারীপুর : ছেলে প্রেম করে বিয়ে করায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি গ্রামের নাহার বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাহার বেগমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ছাড়াল

রবিবার (২২ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি গ্রামের চান্দু মোল্লার ছেলে মিজান মোল্লা প্রেমের সম্পর্কে ভিত্তিতে বিয়ে করে একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়াকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি কেয়ার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সন্ধ্যায় মোকলেস হাওলাদার লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : লঙ্কান ঘূর্ণিজালে দিশেহারা টাইগাররা

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা