সারাদেশ

কলেজছাত্রীকে উত্যক্ত, আটক ২

দরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২২ মে) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু হোসেন (২২) ও একই ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে জনি হাসান।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজে আসার জন্য দুই শিক্ষার্থী যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এ সময় ব্যাটারি চালিত এক অটোরিক্সা চালক তাদের নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। চলন্ত অবস্থায় পাশে বসে থাকা রাজু নামে এক যুবক তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। ওই দুই শিক্ষার্থী কৌশলে ড্রাইভারসহ দু’জনকে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগ মুহুর্তে ঘটনা ছড়িয়ে পড়লে কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ, ড্রাইভারের যোগসাজসেই এমন ঘটনা ঘটনো হয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, ঘটনার প্রেক্ষিতে দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা