প্রতীকী ছবি
সারাদেশ

পাট ক্ষেতে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে বৃষ্টির মধ্যে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করে সোহরাফ সরদার (৪৫) নামে এক শ্রমিক। এ অভিযোগে তাকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

রোববার (২২ মে) বিকালে তাকে আটক করা হয়। আটক ওই শ্রমিক পৌর এলাকার সাদীপুর গ্রামের মজিদ সরদারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার সাদীপুর গ্রামের বাকপ্রতিবন্ধী গৃহবধূ গত শনিবার সকালে বৃষ্টির মধ্যে একা বাড়ির পাশের জমির ধান আনতে যান। এ সময় সোহরাফ সরদার জোরপূর্বক ওই গৃহবধূকে পাটক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সোহরাফ পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ সোহরাফকে আটক করে।

আরও পড়ুন: মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

ভুক্তভোগী গৃহবধূর মেয়ে জানান, আমার মাকে লম্পট সোহরাফ পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেছে। আমরা সোহরাফের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, ধর্ষণের অভিযোগে সোহরাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা