ইয়াবাসহ শ্রমিক লীগ নেতার ভাই আটক
সারাদেশ

ইয়াবাসহ শ্রমিক লীগ নেতার ভাই আটক

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ শাহজাহান মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোন।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সে পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আনোয়ারের ছেলে এবং পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার ছোট ভাই।

বুধবার ( ১৮ মে ) মঙ্গলবার (১৭ মে) বিকেলে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএনসি’র পরিদর্শক বিদ্যুৎ বিহারী দাশ।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ভিটার এক পাশে একটি কুড়ে ঘর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০

এদিকে, আটক শাহজাহান মিয়া তার বড় ভাই পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমানের ছত্র ছায়ায় দ্বীর্ঘ বছর ধরে ইয়াবা কারবার চালিয়ে আসছিলো এবং জিয়াউর রহমানের সহযোগীতায় কক্সবাজার টেকনাফ মিনিবাস পরিবহন সার্ভিসে করে ইয়া পাচার করে থাকে বলে দাবী স্থানীয়দের। কিন্তু জিয়াউর রহমান বিষয়টি সঠিক নয় বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা