সারাদেশ
বড়াইগ্রামের নিখোঁজ

ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘন্টা পর লালপুরে ঘাটচিলান এলাকা থেকে খোরশেদ আলম মিলন (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: শিশুকে জিম্মি করে মা-খালাকে গণধর্ষণ

রোববার ( ১৫ মে ) সন্ধ্যা ৭টায় ওই গ্রামের একটি আখ ক্ষেতের ভিতর থেকে তার কাদা মাখা লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার ( ১৬ মে ) একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মিলন বড়াইগ্রাম উপজেলা বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা গ্রামের ফখরুল আলমের ছেলে।

খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিলন ভাড়া মারার উদ্দেশ্যে ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারা রাত তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার চাঁদপুর-কদিমচিলান সড়কের ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখ ক্ষেতের ভেতর তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: দিল্লিতে রেকর্ড তাপমাত্রা

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী জানান, ইজিবাইক চালক শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন, তার পরিবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানাকে অবহিত করলে আমরা গতকাল থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু সন্ধ্যায় তার লাশ পাওয়া গেছে। নিহতের লাশ মর্গে পাঠানোসহ মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড, আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা