সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সাইদুর বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের ছাত্র।

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

সোমবার (১৬ মে) সকাল ৯ টার দিকে বিনগ্রামে একটি পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়। নিহত সাইদুর ওই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বিনগ্রামের আকবর হোসেনের ছেলে জাকির হোসেন তার পুকুরে মাছ চুরি রোধে পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ওই পুকুরে মাছ মরে ভেসে ওঠে। সাইদুর আজ (সোমবার) সকালে তার বাড়ির পাশে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ওই পুকুরের পুরো পানি বিদ্যুতায়িত ছিল, এটা তার জানা ছিল না। এ অবস্থায় অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা