টাঙ্গাইলে প্রান্তিক-মাহি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সারাদেশ

টাঙ্গাইলে প্রান্তিক-মাহি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক এবং মাহি পরিবহনের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) নিহত, এবং এতে দুই বাসের ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহত ড্রাইভার শামীমের বাড়ি সদর উপজেলায়।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

শনিবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর হাটখোলা- নাজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়।

আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই

এদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা