সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সারাদেশ

সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

শনিবার (১৪ মে) দুপর ১২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর এলাকার আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নির্মাণ শ্রমিক একই ইউনিয়নের কিসামত পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ কালু (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি আব্দুস সাত্তারের বাড়িতে প্রায় ১৫দিন আগে নতুন ল্যাট্টিনের সেপটিক ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সাটারিং খুলতে নির্মাণ শ্রমিক মোহাম্মদ কালু নীচে নামেন।

আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই

বিষাক্ত গ্যাসের কারণে এসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তিনি আর উঠতে না পারায় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে তাঁর মৃত্যু হতে পারে।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা