সারাদেশ

ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের দুলা ভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে দুই যুবক নিহত ও অপর আরেকজন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: দেশ কখনো শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তান হবে না

নিহতরা হলেন, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উওর চরমশুরা গ্রামের মানিক মিয়ার ছেলে জিসান (১৯), একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে ফাহিম (১৯)। এতে আহত হয়েছে জাহিদ হাসান (১৬)।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নিপতির গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে তিনটার দিকে ওই তিন বন্ধু টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। নিহত ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে। এ ঘটনায় অপর আহত বন্ধু জাহিদ হাসান (১৬) মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা হতে তিন যুবক তাদের ভগ্নিপতির গাড়ি নিয়ে পাশের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুরা বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের গোড়ার রাস্তার উপর থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরে এলাকাবাসীর সহায়তায় ৩ জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। তাদের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা