সারাদেশ

ইউপি সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইউপি সচিব সামাউন কবির বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জন্ম সনদের অতিরিক্ত ফি আদায়, জনগণকে হয়রানি, নারীর ওপর শ্লীলতাহানিসহ বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নবাসী।

শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলদা ইউনিয়নের গ্রামবাসী সম্মিলিতভাবে ফলদা ইউনিয়ন সচিবের বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ। মানববন্ধনে তারা দাবি জানান সচিব তাদেরকে জন্ম সনদসহ যেকোন কাজে তাদের থেকে অতিরিক্ত ফি নেয়া সহ নানা ভাবে হয়রানি করে।

ভুক্তভোগী ৮নং ওয়ার্ড ঝনঝনিয়া গ্রামের নূরজাহান বেগম ছেলের জন্ম নিবন্ধের জন্য ৬০০টাকা দিলেও, জন্ম নিবন্ধন না করে দিয়ে ১মাস হয়রানি করে। পরে সে ছেলের জন্ম নিবন্ধন চাইতে গেলে তাকে শ্লীলতাহানি করে।

আরেক ভুক্তভোগী ৯নং ওয়ার্ড মাদারিয়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে জনিকে ইউপি পরিষদে চাকুরীর কথা বলে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ করেন। এছাড়াও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্ত তার নিজের ভাই ও ভাতিজির জন্ম নিবন্ধন করতে গেলে হয়রানির শিকার হন।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য চানু বলেন, সচিব সামাউন একজন ঘুষ খোর, টাকা ছাড়া কিছুই বোঝে না , জনগণ কাজ নিয়ে গেলে নানান অজুহাতে দেখায়। সচিবের শাস্তি দাবি করছি।

ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন এলাকাবাসী সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন করেছে। এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে ক্ষোভ ও সুষ্ঠু বিচার দাবি করেন।

এই বিষয়ে একজন ভুক্তভোগী ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। মানববন্ধন শেষে তারা টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করবেন বলে জানা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা