সারাদেশ

ডিআইজি হলেন হোমনার কৃতি সন্তান মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার হোমনা উপজেলার পেশাজীবীদের Homna Enlightened Professional Assocation (HEPA) এর সিনিয়র সদস্য মোঃ মাহবুব আলম (পিপিএম বার, বিপিএম) অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

তিনি কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের কৃতি সন্তান মরহুম উসমান গণি সরকারের সুযোগ্য সন্তান। দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সহিত এস এস সি পাশ করেন, পরে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৯ সালে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তিনি ৬ ভাই -বোনের মধ্যে চতুর্থ। তিনি ১৮ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি যুগ্ন-পুলিশ কমিশনার (ডিবি), পুলিশ সুপার, টাংগাইল এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দু’বার পিপিএম ও বিপিএম পদক এ ভুষিত হয়েছেন। তার বড় ভাই এ্যাডভোকেট আলী আশরাফ কুমিল্লা জজ কোর্টে কর্মরত আছেন, মেঝো ভাই মরহুম ডা. মো. হানিফ কবির চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন, ছোট ভাই এস এম নজরুল ইসলাম (উপসচিব) পুর্তমন্ত্রনালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

অত্যন্ত মেধাবী মো. মাহবুব আলম চাকুরী জীবনে বিনয়ী, সৎ ও সুনামের অধিকারী। তিনি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা