সারাদেশ

গৌরীপুরে বাজি ধরে ষাঁড়ের লড়াই

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ২৬

মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় এ লড়াই হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, ঘটনার দিন স্থানীয় একটি জুয়ারি চক্র উল্লেখিত স্থানে পাশবর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা থাকে।

স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারী হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।

আরও পড়ুন: বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা