সারাদেশ

গৌরীপুরে ভাতিজা-ভাতিজির হামলায় চাচা আহত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর : তুচ্ছ ঘটনায় স্থানীয় মুন্তাজ খা (৫০) কে কুপিয়ে ও কামড়িয়ে জখমের অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৩০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে মামুদনগর এলাকায় বৃহস্পতিবার (৫ মে) এ হামলার ঘটনা ঘটে। আহত মুন্তাজ খা এ গ্রামের মৃত নমুজ খানের পুত্র এবং হামলাকারী ফজলু খা (৩৫) ও পরশমনি (৩০) মৃত হরমুজ খার সন্তান।

এ ঘটনায় গৌরীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

আহত মুন্তাজ খা বলেন, উল্লেখিত ভাতিজা-ভাতিজিদের সঙ্গে তার পূর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বেলা ১১ টার দিকে ফজলু খা ও পরশমনি তার নারিকেল গাছের পাতা কেটে পেলে। এর প্রতিবাদ করায় ভাতিজা ফজলু খা তাকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভাতিজি পরশমনি তাকে কামড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পরশমনি সাংবাদিকদের জানান, ঘটনারদিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচা মুন্তাজ খা তাকে চুল ধরে মারধরের সময় আত্মরক্ষার্থে তিনি কামড় দেন। এ সময় চাচার হাত থেকে তাকে উদ্ধার করতে আসলে তার মা রহিমা খাতুন (৬৫) ও ভাই ফজলু খাকে মারধর করে আহত করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, ইতিমধ্যে এলাকার অনেকে পরশমনির মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। অনেকে পরশমনির কামড়ে আহত হয়েছেন।

এদিকে পরশমনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গৌরীপুর থানার এস আই আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, উল্লেখিত ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা