সারাদেশ

মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: ‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সোমবার (৯ মে) দুপুর ১২ টার দিকে বেতকা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে বাজারের স্বপন স্টোরে দেখা যায় পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এতে দোকান টিকে ১ হাজার জরিমানা করে।

পরে একই বাজারে সরকার স্টোরে মনিটরিংয়ে দেখা যায় জর্দার রংয়ের নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। তাতে দোকান টিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় একই বাজারে সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে (এমআরপি) বা সরকার কতৃর্ক নির্ধারিত মূল্যে সয়াবিন তেল কেনার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

অভিযান কালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনায়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি টিম এ সময় সহযোগিতা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা