সারাদেশ

মোটরসাইকেল প্রতিযোগিতায় পথচারীসহ নিহত ২

আমিরুল হক, নীলফামারী: বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে গিয়ে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে দুর্ঘটনায় পথচারীসহ প্রাণ গেল দুই জনের। শুক্রবার (৬ মে) সন্ধার দিকে জাকেরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি মদিনা সড়কের নাশিম উদ্দিনের ছেলে সাকিব সানি (১৬) ও পথচারী পার্বতিপুর জাকেরগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬০)। এতে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ওই সড়কে ৩টি মোটরসাইকেল ৬জন সাপের মত চালিয়ে মোটরসাইকেল রেস কর গিয়ে নিহত সাকিব সানি ও তার বন্ধু রনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নুরুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজনই মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই পথচারী নুরুল ইসলাম ও মোটরসাইকেল চালক সাকিব সানি মারা যায়। এছাড়া গুরুতর আহত হন রনি। তাকে উদ্ধার করে প্রথমে পার্বতিপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এ ঘটনায় বিক্ষুব্দ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই পথে যাতায়তকারী কমবয়সী মোটরসাইকেল চালকদের ওপর চড়াও হন। পরে প্রায় এক ঘন্টার পর প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

পার্বতীপুর থানার উপ-পরিদর্শক এস এ গোলাম রাব্বানী জানান, এ ব্যাপারে পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন: টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত নুরুল ইসলামের পরিবারকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা