সারাদেশ

আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও বাম পা ভেঙ্গে রক্তাক্ত জখম করেছে মানিক, বাচ্চু, তৌহিদুল, রবিউলসহ প্রতিপক্ষ।

আরও পড়ুন: আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের রাস্তায় কালভার্টের এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক কদমকুড়ি গ্রামের মৃত গরিবুল্লাহর ছেলে। গুরুতর আহত রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা য়ায়, শুক্রবার (৬ মে) সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক ডাহিয়া বাজার থেকে কদমকুড়ির গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে কদমকুড়ি রাস্তায় জনৈক মহসিন আলীর বাড়ির সাথে কালভার্টের পাশে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এক হাত ও পা ভেঙ্গে দেয় মানিক, বাচ্চু, তৌহিদুল, রবিউলসহ প্রতিপক্ষ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আহত আব্দুর রাজ্জাকের বাম পায়ের হাড় ভেঙ্গে বের হয়ে গেছে। আর হাতের এক্সে রিপোর্ট না দেখা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

পূর্ব বিরোধে এই ঘটনা ঘটেছে জানিয়ে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন সিরাজুল মজিদ বলেন, আহত আব্দুর রাজ্জাক তার ইউনিয়ন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী।

আরও পড়ুন: সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা