সারাদেশ

আ’লীগকে শক্তিশালী করতে হবে

মো. কামরুল হোসেন সুমন, ভোলা: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূলের সৎ, মেধাবী, ত্যাগী ও পরোপকারীদের নেতৃত্বে আনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দল গঠন করতে হবে। ওয়ার্ডের নেতারাই সব সময় কাছাকাছি থাকে, বাড়ি বাড়ি যায়, মানুষের সুখ-দুঃখের খোঁজ রাখে। এ জন্যই তৃণমূলের নেতৃত্ব শক্তিশালী করে উন্নয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন: সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

শুক্রবার (৬ মে) বিকালে উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

চাদঁপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, মোঃ রাসেল, চাদঁপুর দক্ষিণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

পরে চাদঁপুর ইউনিয়ন দক্ষিণ সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে মহিউদ্দিন তালুকদারকে সভাপতি, বিভাষ বর্ণিককে সাধারণ সম্পাদক ঘোষণা করে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা