বোয়ালমারীতে লুটপাট, বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ
সারাদেশ
হত্যা পরবর্তী সহিংসতা

বোয়ালমারীতে লুটপাট, বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডকে পুঁজি করে স্থানীয় এক ইউপি মেম্বারের ইন্ধনে তার অনুসারীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আইন মেনেই গেছেন হাজী সেলিম

বৃহস্পতিবার (৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা গ্রামে বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের দিনের হত্যাকাণ্ডের জেরে ৩ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চণ্ডিবিলা গ্রামে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের জেরে চণ্ডিবিলা গ্রামের প্রায় ১০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চণ্ডিবিলা গ্রামের পাট ব্যবসায়ী আব্বাস শেখের স্ত্রী মদিনা বেগম (৩০) জানান, ঈদের দিন বেলা ৩ টার দিকে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় ঘরে থাকা ২০০/২৫০ মন পাট, ৪/৫ মন পেঁয়াজের দানা, দামি আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকাসহ বসতঘরটি পুড়ে যায়। দুর্বৃত্তরা একটি খেক্কোর এবং দুটি মোটরসাইকেল ভেঙে ফেলে।

আরও পড়ুন : যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ?

মদিনা বেগম আরো জানান, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সভাপতি এবং সাবেক ইউপি মেম্বার জামাল হোসেনের ইন্ধনে তার ভাই রিপন, ইয়াকুব, লতিফ, আনোয়ার, সজল, মঞ্জু, নাজমুলসহ ৪০/৫০ জন ভাংচুর ও লুটপাটে অংশ নেয়।

একই গ্রামের মো. ইউসুফ মোল্যার স্ত্রী হাছিনা (৫০) জানান, রিপনের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িঘর ও মোটরসাইকেল ভাংচুর করেছে।

সাবেক ইউপি সদস্য জামাল হোসেনের বাড়ির কয়েকশ গজের মধ্যে অবস্থিত শাহজাহান মোল্যার বাড়ি। শাহজাহান মোল্যা কৃষিকাজ করেন এবং বাড়ির পাশের একটি মসজিদের ক্যাশিয়ার।

আরও পড়ুন : এলপিজির দাম কমলো ১০৪ টাকা

ঈদের দিন সহিংসতার এক পর্যায়ে জামাল হোসেনের ইন্ধনে তার ভাই রিপন, ইয়াকুব, লতিফ, আনোয়ার, সজল, মঞ্জু, নাজমুলসহ ৪০/৫০ জনের ওই দলটি শাহজাহান মোল্যার বাড়ি ভাংচুর ও লুটপাট করে বলে তার স্ত্রী আঞ্জুমান আরা জানান।

লুটপাটকারীরা শাহজাহান মোল্যার নিকট রক্ষিত মসজিদের ৬০ হাজার, ব্যক্তিগত ৪০ হাজার এবং ঘরে থাকা আট আনা ওজনের একটি চেইন ও পাঁচ আনা ওজনের একটি কানের দুল ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার (৫ মে) সরেজমিনে ওই বাড়ি গেলে ইয়াকুব, লতিফ, আনোয়ার, সজল, মঞ্জু, নাজমুলসহ ১৫/২০ জনকে ওই বাড়ির লিচু গাছ থেকে লিচু ছিঁড়ে নিতে দেখা যায়। বাড়ির লোকেরা বাধা দিলে তাদের গালিগালাজ করে। এ সময় আশেপাশের লোকেরা জানান, এরা জামাল মেম্বারের অনুসারী। এলাকায় মহড়া দিচ্ছে।

আরও পড়ুন : তেল নিষেধাজ্ঞা চায় না হাঙ্গেরি

পাশের বাড়ির মোস্তফা মোল্যার গ্যাসের সিলিন্ডার, সেলাই মেশিন লুট করে নিয়ে গেছে এবং ফ্রিজ ভেঙে ফেলেছে। এছাড়া সামাদ মোল্যা, হাসমত মোল্যাসহ আরো কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে অভিযুক্ত জামাল হোসেন বলেন, আমি এসবের কোন কিছু জানি না। এটা আমার জানার বাইরে। অন্যায়কে আমি সাপোর্ট করি না। এসব লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগের সাথে আমার সম্পৃক্ততা নেই।

এক প্রশ্নের জবাবে মঞ্জু, নাজমুলদের তিনি তার দলের লোক মেনে নিলেও তাদের খারাপ কাজের দায় তিনি নিবেন না বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা