সারাদেশ

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে পেটালো ছাত্রদল নেতা

বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ ও যুবকের বয়স ৩০।

এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয় আরো পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা