সারাদেশ

যুবলীগ নেতাকে পেটালো ছাত্রদল নেতা

সান নিউজ ডেস্ক: ছাত্রদল নেতার নেতৃত্বে লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রবিন হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় রবিনের সঙ্গের আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। রবিন উপজেলার বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার আবুল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনীর পশ্চিম সাগরদী গ্রামের কালভার্ট এলাকায় আশপাশের যুবকরা আড্ডা দেয়। এর মধ্যে কয়েকজন যুবক নেশা করে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে রবিনের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এরপর সবাই চলে যায়। পরে রাত ৯টার দিকে কথা কাটাকাটির ঘটনা সমাধানের কথা বলে রবিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শান্তর নেতৃত্বে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। অন্য হামলাকারীরা পূর্ব ও মধ্য সাগরদী গ্রামের ফরাজী কান্দির বাসিন্দা।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার হোসেন জানান, বাড়ি থেকে ডেকে এনে ছাত্রদল নেতা শান্তর নেতৃত্বে রবিনকে কোপানো হয়েছে। ঘটনাটি দলের সিনিয়র নেতাদের জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: আলুর দাম বাড়াতে পারছি না

ঘটনার পর থেকে ছাত্রদল নেতা শান্তর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শান্তর নেতৃত্বে হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা