সারাদেশ

অষ্টগ্রামে ধান আনতে গিয়ে ড্রাইভারের মৃত্যু 

সুমন মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ধান আনতে গিয়ে হাওড়ে প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৯ এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুত্র সন্তানের মা হলেন কাজল

নিহত ড্রাইভার মোঃ খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দক্ষিণ আড়িফাইল এলাকার মোঃ আব্দুল আক্কাস মিয়ার ছেলে। আহত আল আমিন মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে ধান আনতে গিয়ে অষ্টগ্রামের হাওড়ে কেউডা নামক এলাকায় মোচড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয় খোকন মিয়া ও আল আমিন মিয়া। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোকন মিয়াকে মৃত্যু বলে ঘোষণা করেন। আর আল আমিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোর্শেদ জামান বিপিএম সান নিউজকে জানান, বিষয়টি আমি অবগত আছি। কিছু কাজ বাকি আছে, সমাপ্ত হলেই মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা