সারাদেশ

বড়াইগ্রামে চার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে সারের দাম বেশি নেয়াসহ অনুমোদনহীন পণ্য রাখার অভিযোগে পৃথক অভিযানে চার ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এসব জরিমানা করে।

আরও পড়ুন: ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম জানান, দুপুরে ইউএনও মারিয়াম খাতুন উপজেলার আহম্মেদপুর বাজারের সার ও কীটনাশকের দোকান মেসার্স তোতা মিয়া এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় সারের দাম বেশি রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিলার তোতা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অপরদিকে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর পৃথক অভিযান চালিয়ে অনুমোদন বিহীন পণ্য রাখার অভিযোগে বনপাড়া বাজারের বেবি শপের মালিক শহিদুল ইসলাম মন্টুকে চার হাজার, লেকমি কসমেটিক্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলীকে তিন ও নূর কসমেটিক্সের মহব্বত হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা