প্রতীকী ছবি
সারাদেশ

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে আমির উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার রাজা আহম্মেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইদিন আমির উদ্দিন ও তার চাচাত ভাই আল-আমিন দুজনে স্থানীয় একটি বড় পুকুরে গোসল করতে নামে। এসময় সে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় তার চাচাত ভাই আল-আমিন। এক পর্যায়ে সেও পুকুরে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে।

আশঙ্কাজনক অবস্থায় আমির উদ্দিনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কর্মকর্তা মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা