সারাদেশ

অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর পুলিশ 

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজার): কক্সবাজার-টেকনাফ মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন, অদক্ষ চালকদের কারণে ঘটছে দূর্ঘটনা। যার ফলে সড়কে ঝরছে তাজা প্রাণ। সম্প্রতি,সড়ক দূর্ঘটনার ঘটনা বৃদ্ধি পেলে টনক নড়ে পুলিশ প্রশাসনের। তারই ধারাবাহিকতায় সোমবার (১৮ এপ্রিল) অবৈধ যানবাহন জব্দ ও অদক্ষ লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া ড্রাইভিংয়ে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযানে নামে উখিয়া ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: মধ্যরাতের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট

উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে অভিযান চালিয়ে আইন অমান্যকারী ফিটনেসবিহীন ডাম্পারসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা।

অভিযানে রোহিঙ্গা চালক নিয়ন্ত্রণে টমটম, সিএনজি চালকদের জাতীয় পরিচয়পত্র হাতে আছে কিনা তা তদারকি করে, যারা নিয়ম না মেনে সড়কে অবৈধভাবে যানবাহন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হয়। অভিযানে উখিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট তোফায়েল আহমেদ, জুয়েল, রফিক, শরীফ, শাহাদাত সহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও ট্রাফিক বিভাগের এএসপি রাকিব স্যারে নির্দেশে উখিয়ার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করে অবৈধ ডাম্পার সিএনজি, টমটম জব্দ করি। তাছাড়া রোহিঙ্গা চালক নিয়ন্ত্রণে কঠোরভাবে তদারকি করা হয়। এসময় ডাম্পার, টমটম ও মোটরসাইকেল কে ৫টি মামলায় জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

তিনি আরও জানান, সড়ক দূর্ঘটনা রোধে চালকদের অতিরিক্ত গতি রোধে সতর্ক করা হয় এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ ও ১২ এপ্রিল দুদিন অভিযান চালিয়ে ৩৩টি যানবাহনকে আইনের আওতায় আনা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা