জলকেলি উৎসবের দ্বিতীয় দিনে আনন্দ—উচ্ছ্বাস
সারাদেশ

জলকেলি উৎসবের দ্বিতীয় দিনে আনন্দ—উচ্ছ্বাস

এম.এ আজিজ রাসেল : জমে উঠেছে রাখাইন সম্প্রদায়ের মাহা সাংগ্রেং পোয়ে বা মেত্রিময় জলকেলি উৎসব। ১৮ এপ্রিল উৎসবের দ্বিতীয় দিনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে রাখাইন তরুন—তরুনীরা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের বর্ণিল আবহে শরীক হয়েছে ছোট্ট শিশু ও প্রবীণরাও।

আরও পড়ুন : হাওর অঞ্চলে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

সোমবার ( ১৭ এপ্রিল) দুপুরে শহরের জলকেলির প্যান্ডেল ঘুুরে দেখা যায়, টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, ফুলবাগ সড়ক, পূর্ব—পশ্চিম মাছ বাজার, ক্যাং পাড়া ও বৈদ্যঘোনাস্থ থংরো পাড়ায় দুপুর থেকে স্ব স্ব রাখাইন পল্লী থেকে বাদ্য বাজনার তালে তালে দলবেঁধে ছুটে যায় রাখাইন তরুণরা। আর প্যান্ডেলগুলোতে আগে থেকে সেজে গুঁজে অপেক্ষামান তরুণীরা এক অপরকে মঙ্গল জল ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে নব আলোকে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জলকেলি উৎসবের সমাপনী দিন। শহরছাড়াও মহেশখালী, টেকনাফ সদর, হ্নীলা চৌধুরী পাড়া, রামু, পানিরছড়া, চকরিয়ার মানিক পুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহ জুড়ে রাখাইরন নববর্ষ পালনে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। রাখাইন এলাকার প্রতিটি বাড়িতে এখন উৎসবের বর্ণিল আবহ বিরাজ করছে। উৎসবের মূল লক্ষ্য অতীতের সকল ব্যথা—বেদনা, গ্লানি ভুলে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জানান, আধিকাল থেকে রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে সাংগ্রেং পোয়ে উৎসব পালন হয়ে আসছে। এবারও ব্যতিক্রম ঘটেনি। আনন্দ—উল্লাসে নতুন বছরকে বরণ করছে সবাই।

আরও পড়ুন : ইউক্রেনের লভিভে রুশ হামলায় নিহত ৭

সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন বলেন, সময়ের আবর্তে এটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। আজ উৎসবের সমাপনী দিন। এ পর্যন্ত মাহা সাংগ্রেং পোয়ে বা জলকেলি উদযাপনে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এজন্য জেলা পুলিশসহ প্রশাসনের কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, রাখাইনদের জলকেলি উৎসবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন অঘটন ছাড়া এই উৎসবের সমাপ্তি ঘটবে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা