সারাদেশ

পটুয়াখালীতে ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ৬

নিনা আফরিন ,পটুয়াখালী: পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার শিবু লাল দাসকে ২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় জেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ৬ জনকে পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি মুজিবনগর দিবস পালন করে না

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চত করেন।

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অপহরণের ঘটনার মাষ্টারমাইন্ড দুর্ধর্ষ অপরাধী ল্যংড়া মামুন সহ ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়া এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অপহরণের ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সোমবার রাতে গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে বাসায় ফেরার পথে নিজের ব্যবহৃত গাড়ির ড্রাইভারসহ অপহৃত হন ব্যবসায়ী শিবু লাল দাস। রাতে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের ২৪ ঘন্টা পর মঙ্গল বার রাতে শহরের কাজী পাড়াস্থ শপিং মল এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তা বন্দী অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ১৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

এ ঘটনায় শিবুলাল দাসের ছেলে বুদ্ধদেব দাস পটুয়াখালী সদর অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা