সারাদেশ

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হলো খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিরাপদ খাদ্য গ্রহণ ও সরবরাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ‘মিষ্টি মেয়ে’ কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী

রোববার (১৭ এপ্রিল) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকালে এক দিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নূরুল হুদা খান।

কর্মশালায় গণসচেতনতা ও খাদ্য নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তোফায়েল, মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদ হাসান দোলন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু খাদ্যে ভেজাল দিতে একটি অসাধু পক্ষ সক্রিয়। তাই জনসচেতনতা বাড়াতে খাদ্য নিরাপত্তা বিষয়ক জ্ঞান অর্জন প্রতিটি নাগরিকের কর্তব্য। সচেতনতাই হতে পারে মুক্তির পথ। এসব কারনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও ইমামদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। যাহাতে পুরো সমাজের নাগরিক সচেতনতা তৈরি হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার, স্বাস্থ্য সহকারী হুমায়ুন আহমেদ, পার্থ বড়ুয়া, এমটিপিআই সাইফুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা