তিনটি ভারতীয় ট্রাক পুড়ে গেছে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বেনাপোলে আগুনে পুড়ল ভারতীয় তিন ট্রাক

বেনাপোল (যশোর ) প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন লেগেছে। এসময় তিনটি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সাহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখেন ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং ভর্তি তিনটি ভারতীয় ট্রাক সম্পূর্ণ পুড়ে যায়।

বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পণ্য চালানটি বুধবার ভারত থেকে ৩টি ট্রাকে আমদানি হয়।

ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখায় অত্যাধিক গরমের কারণে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল

প্রসঙ্গত, পাঁচ মাস আগেও ব্লিচিং ভর্তি আরেকটি ভারতীয় ট্রাক আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা