নোয়াখালীতে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
সারাদেশ

নোয়াখালীতে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় শিশু মেয়েকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন : দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

নিহত সাজেদা আক্তার (২৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী ও তার মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসে। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর আগে নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে ।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে ১৯৭ শিশু নিহত

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিহত সাজেদা প্রথমে নিজে বিষপান করে তারপর তাঁর শিশু কন্যাকে বিষপার করায়।

একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য এবং বাড়ির লোকজন তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা পথে মারা যায়।

গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা