সারাদেশ

ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে সছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে জন্মদায়ীনি মাকে মারধোরের অভিযোগ উঠেছে। ছেলে আকবর আলী (৪০), পুত্রবধূ আমেনা বেগম (৩৫), ছেলের শশুর মোঃ আলম (৫০) এর বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা সাহারা খাতুন। নির্যাতিত বৃদ্ধা ওই ইউনিয়নের দক্ষিণ ঝড়গাঁও এলাকার মৃত শাহাজাত আলীর স্ত্রী।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

বৃদ্ধার লিখিত অভিযোগে জানা যায়, প্রায় সময় তার ছেলে আকবর আলী ও পুত্রবধূ আমেনা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক ভাবে নির্যাতন করেন। বৃদ্ধার অভিযোগ ছেলে তার শশুড় আলমের কু-পরামর্শে প্রায় সময় তাঁকে খাবার দেয় না এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তাকে মারধর করেন।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধায় ঘর থেকে একটি শাবল আনাকে কেন্দ্র করে ছেলের বউ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতেই ছেলে আকবর পাশে থাকা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এ সময় মাটিতে লুটিয়ে পড় পুত্রবধূ বৃদ্ধার মাথার চুল ধরে টানা হেচড়া করে। বৃদ্ধার চিৎকার শুনে তার প্রতিবন্ধী মেয়ে মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ভাবি তার প্রতিবন্ধী ননদকেও মারধর করেন। পরে মা-মেয়ের চিৎকারের স্থানীয়রা এসে উদ্ধার করেন।

আরও পড়ুন: ঝড়ে গাছ ভেঙে ঘরচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

বৃদ্ধার মেয়ে জহুরা ও মনসুরা বেগম জানান, আমার ভাবি এরপূর্বেও আমার মাকে মারধর করে আহত করে। কিছু দিন আগেও মায়ের হাতের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। পরে ডাক্তারের কাছে নিয়ে সেলাই করতে হয়। মা এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যদিকে মারধরের কথা অস্বীকার করে ছেলে আকবর আলী জানান, সে পরিবারের একমাত্র ছেলে। তাই পরিবারের কারো সাথেই কোনো প্রকার সমস্যা হলেই সে দায় তার ওপর চাপানো হয়।

রুহিয়া থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান শহিদ জানান, বৃদ্ধা সাহারা খাতুনকে নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা