ঈশ্বরগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এহসানুল হক ( ঈশ্বরগঞ্জ)প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভা কর্তৃক পহেলা বৈশাখ ১৪২৯ উপলক্ষে এক আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিনকে প্রধান অতিথি করে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ভাষায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল 'আমাদের ইস্কুল ১ নম্বর'।' এবিষয়ে পক্ষে-বিপক্ষে দুটো দল অংশগ্রহণ করে। দল দুটো হল, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে ১৯৭ শিশু নিহত

প্রতিযোগিতায় চ্যাপিয়ন হয় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিতর্ক শেষে পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।

আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

বিতর্কে মডারেটর হিসেবে বিতর্ক পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমাতুজহুরা উপজেলা এবং কবি আলম মাহবুব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা