সারাদেশ

পীরগঞ্জে বিয়ের দাবিতে সেনা সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সেলিম রানা সজীব নামে এক সেনা সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে দুইদিন ধরে অনশন করছেন জেসমিন নামে এক কিশোরী প্রেমিকা। জেসমিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের শিয়াল ঝুড়ি গ্রামের মৃত জহুরুল হকের মেয়ে।

আরও পড়ুন: শরবত এ মোহাব্বত ও নাফ্রাত রেসিপি

অন্যদিকে সেনা সদস্য সজিব পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাজ গ্রামের বাবুল হোসেনের ছেলে। জেসমিন বিয়ের দাবিতে দুইদিন যাবত অনশনে আছেন তার প্রেমিক সেনাবাহিনীর সদস্য সেলিম রানা সজিবের বাড়িতে।

অনশনে থাকা তরুণী জানান, গত প্রায় তিন বছর যাবত সজিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। প্রেমের সুযোগ নিয়ে সেলিম রানা সজিব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার নিজ বাড়িতে ও দেশের বিভিন্ন জেলায় আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

এদিকে, গত রবিবার সকাল সাতটায় প্রেমিকা বিয়ের দাবিতে সেনাবাহিনীর সদস্য সজিবের ঘরে এসে উঠেন। এ সময় সজিবের মা ও বাবা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়ে সবাই বাড়ি হতে সটকে পড়েন। নিরুপায় হয়ে সেনাবাহিনীর সদস্য সজিবের দাদার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে যেখানে অনশনে আছেন প্রেমিকা।

আরও পড়ুন: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

এ বিষয়ে সজীবের মা, বাবা কোনো কথা বলতে রাজি হননি। সেলিম রানা সজীবকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা