সারাদেশ

নীলফামারীতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (১০ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সচিব ও এস্টেট কর্মকর্তা কামরুজ্জামান মিঞা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক সহ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহ আরো অনেকে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, জেলার কচুকাটা, জলঢাকা, টেংগনমারী ও সৈয়দপুর ওয়াপদা সহ বিভিন্ন যায়গায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অবৈধ স্থাপনা অপসারনের জন্য মাইকিং ও নোটিশ প্রদান করা হয়েছিল।

কিন্তু এই অবৈধ স্থাপনা তবুও অপসারণ না করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা