সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, নেকমরদ, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ

শিলাবৃষ্টিতে ভুট্রা ও মরিচের গাছপালা ভেঙ্গে পড়েছে। এছাড়াও আম ও লিচুর গুটি ঝড়ে পড়েছে।অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ শিলাবৃষ্টি হয়। এতে আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার মরিচ চাষী ফরিদুল ইসলাম জানান, কয়েকদিন পরই মরিচ তোলার কথা ছিল। কিন্তু শিলা বৃষ্টিতে দুই বিঘা জমির মরিচ ঝড়ে পড়েছে।

আরও পড়ুন : দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ

আম বাগান ব্যবসায়ী খাদেমুল ইসলাম বলেন, শিলার আঘাতে সাড়ে তিনশ গাছের আমের গুটি ও পাতা ঝড়ে গেছে। আমি একদম পথে বসে গেলাম। এর আগের শিলাবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল সামলাতে না সামলাতেই আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বশান্ত করে দিয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হোসেন বলেন, এবারের শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভূট্টা, আম, লিচুর গুটিসহ আরও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। তবে কত হেক্টর জমিতে কি কি ফসলের ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ করছে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা