সারাদেশ

ঘুমন্ত স্বামীকে হত্যা করলেন রোহিঙ্গা স্ত্রী

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উনচিপ্রাং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার স্বামী সৈয়দুর রহমান (৩২) এই ক্যাম্পের হামিদুর রহমানের ছেলে।

আরও পড়ুন: ৩ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

শুক্রবার (৮ এপ্রিল) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জেরে শুক্রবার দুপুরে উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে জখম করেন তার স্ত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে ওই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ। এ সময় একটি লম্বা দা জব্দ করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন: হরিপুরে সেটেলমেন্ট অফিসার লাঞ্ছিত

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, আটক সানজিদা বেগম দাম্পত্য কলহের কারণে স্বামীকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা