নজরুল সভাপতি ও সেলিনা সম্পাদক
সারাদেশ
নজরুল সভাপতি ও সেলিনা সম্পাদক

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সানাউল্লাহ, বরগুনা: বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নির্ধারিত মেয়াদ শেষে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এ্যাডভোকেট নজরুল ইসলাম সিকদার সভাপতি ‍ও এ্যাডভোকেট সেলিনা আকতার সাধারণ সম্পাদক বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি আরও বাড়ল

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন সভাপতি পদে মােঃ নজরুল ইসলাম সিকদার ১৪১ভোট ও ভুবন চন্দ্র হাওলাদার ১১২ ভোট, সহ সভাপতি (বরগুনা সদর) পদে মির্জা হুমায়ুন কবির (বাচ্চু) ১৫২ভোট ও মােঃ মােবারক আলী ৯৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মােঃ ছিদ্দিকুর রহমান পান্না ১১৬ ভোট ও সেলিনা আকতার ১৩৮ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (বরগুনা সদর) পদে মােস্তফা কাদের ১১৯ ভোট ও জাফর ইকবাল ১৩১ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (আমতলী) পদে মােঃ জসিম উদ্দিন ১২২ ভোট ও মাহবুবুর রহমান মইন ১২৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (পাথরঘাটা) পদে টিটপ কুমার রায় (বিটুল) ৭৭ ভোট ও নাহিদ সুলতানা (লাকী) ১৭৩ ভোট, গ্রন্থাগার সম্পাদক পদে কবির হােসেন ১২৯ ভোট ও এমডি.সাইফুর রহমান (সােহাগ মােল্লা) ১২৮ ভোট, এবং সদস্য পদে মােঃ ইমরান হােসেন ১৭৩,ভোট জাকির খান (বশির) ১০৮ ভোট, মােঃ রুহুল আমিন হাওলাদার ১০৯ ভোট, মােঃ সাইফুল ইসলাম (সােহেল) ১২৯ ভোট ও মােঃ সাইফুল ইসলাম (ওয়াসিম) ১৫৯ ভোট। এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট সম্পা রানী দেবনাথ বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলে গুলিতে নিহত ২

আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এডভোকেট এ.এফ মোঃ সোহরাফ হোসেন মামুন ফরাজি। কমিশনারের দায়িত্ব পালন করেছেন এ্যাডভোকেট হরিদাস বিশ্বাস এবং এ্যাডভোকেট জিয়া উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এ.এফ মোঃ সোহরাফ হোসেন মামুন ফরাজি বলেন, ‘আমরা আইনজীবীদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। মোট ভোটার সংখ্যা ২৬৪ জন। এর মধ্যে ২৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে নিরেপক্ষ ভোট গননা করা হয়েছে। দুইটি ভোট বাতিল হয়েছে। এতে নজরুল ইসলাম সিকদার সভাপতি ও সেলিনা আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা