সারাদেশ

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক আটক

আজ (৬ এপ্রিল) বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালায়।

এ সময় ভাই বোন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ৪ হাজার টাকা করে। একই এলাকায় ভোজন বিলাস বিরিয়ানি হাউজ নামের প্রতিষ্ঠানে নন ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং কাচ্চি বিরিয়ানিতে মিশানো হচ্ছিল। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বোরহানি ও মাঠার বোতলে উৎপাদনের তারিখ না দেওয়ায় ৪ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক আটক

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম। অভিযান পরিচালনা সময় সিরাজদীখান থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন ৷

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা