সারাদেশ

সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

সান নিউজ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতি প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ২ ফুট।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তার ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি মাটি চাপা দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে ৪ থেকে ৫ ঘন্টা আগে এটির মৃত্যু হয়েছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে এবছর সৈকতে ৮ টি মৃত কচ্ছপ এবং ৫ টি মৃত ডলফিন ভেসে আসে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা