সুনামগঞ্জে তলিয়ে গেছে ৪০ হেক্টর জমির বোরো ধান
সারাদেশ

সুনামগঞ্জে তলিয়ে গেছে ৪০ হেক্টর জমির বোরো ধান

সান নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কৈয়ারবন ও পুটিয়া হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে দুই হাওরের ৪০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।

আরও পড়ুন : আমি ব্যবসায়ী এটাই আমার অপরাধ

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এই দুই হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও ও ডুমরা গ্রামের লোকজন এই হাওরেই বোরো ধানের চাষ করেন। কিন্তু ৩ দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ায় কৃষকরা দিন-রাত মাটি কেটে বাঁধটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।

স্থানীয় কৃষক আদনান মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, কষ্টের ফলানো ধান তলিয়ে যাওয়া দেখে মাথায় আকাশ ভেঙে পড়ছে। নিঃস্ব হয়ে গেলাম।

আরও পড়ুন : বাংলাদেশের সরকারি ওষুধ ভারতে বিতরণ!

স্থানীয় কৃষক রুকন উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, শাল্লা ব্রিজের পাশে হাওর রক্ষা বাঁধের একটি প্রকল্প নিলে অকাল বন্যায় চোখের সামনে বোরো ধান তলিয়ে যেত না।

অন্য বছর এই জায়গায় প্রকল্প দেওয়া হলেও এবছর কোনো প্রকল্প না দেওয়ায় অকাল পানিতে ফসলি জমি ভেসে গেলো।

আরও পড়ুন : কুয়েত সরকারের পদত্যাগ

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব সংবাদ মাধ্যমকে বলেন, কৈয়ারবন ও পুটিয়া হাওরে প্রায় ৪০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতার বাইরে।

এরপরও আমরা চেষ্টা করেছি ফসলি জমি রক্ষা করার। কিন্তু উজানের পাহাড়ি ঢল ও নদীর পানি বাড়ায় আর রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা