সারাদেশ

নড়াইলে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: মাদক মামলায় নড়াইলে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম (ইমদাদ)।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারে ছেলে মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম (ইমদাদ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশি করে বিভিন্ন জায়গা থেকে মোট ১২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা